কার্পাসডাঙ্গায় দুর্বৃত্ত প্রবেশ ঠেকাতে লাঠি ও বাঁশি বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
কার্পাসডাঙ্গায় দুর্বৃত্ত প্রবেশ ঠেকাতে লাঠি ও বাঁশি বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনে রাতে দুর্বৃত্তদের প্রবেশ ঠেকাতে প্রতিরক্ষা দল গঠন করে সদস্যদের হাতে লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে এ লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি ও বাঁশি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, ইউপি সদস্য আব্দুল হাকিম, এসআই মেজবাহুর রহমান, প্রতিরোধ কমিটির সভাপতি সুদিন সরকার, সাধারণ সম্পাদক রবিন কাটানি, বকুল বিশ্বাস, মধু বিশ্বাস, রবি ম-ল, সন্তেষ ম-ল, লালচাঁদ ম-ল, তিতাস ম-ল, আনন্দ ম-ল, গেন্দু সরকার, শুভদান ম-ল, বিদ্যুৎ ম-ল, বাবুল ম-ল, বিশ্বজিৎ, আশিষ বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)