খয়েরহুদার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, পাওয়া যায়নি স্বাস্থ্যকর্মীদের

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
খয়েরহুদার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, পাওয়া যায়নি স্বাস্থ্যকর্মীদের ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জীবননগর: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যেয়ে কোনো স্বাস্ব্যকর্মীকে দায়িত্বে পাননি জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন স্নিগ্ধ্যা। জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার পেয়ারাতলা, মনোহরপুর, খয়েরহুদা, সন্তোষপুর ও ধোপাখালী কমিউনিটি ক্লিনিকে পরিদর্শনে যান জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন স্নিগ্ধ্যা। অন্য কমিউনিটি ক্লিনিকগুলো ঠিকঠাক মতো চললেও খয়েরহুদা কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি উপস্থিত হয়ে সেখানে কর্তব্যরত কাউকে দেখতে পাননি। প্রধান গেইটে ছিল তালা। যার কারণে তিনি ভেতরেও ঢুকতে পারেননি। শুকতারা ও ছবি খাতুন নামের দুজন স্বাস্থ্যকর্মী সেখানে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে। এ ব্যাপারে হেলথ ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, ম্যাডাম নিজেই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। তবে তিনি নিজে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এদিকে, শুকতারা খাতুন বলেন, ‘আমি সকালে ক্লিনিকে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ অসুস্থ পড়লে আমি ক্লিনিক-সংলগ্ন পাশের একটি বাসায় যেয়ে শুয়েছিলাম।’ তবে ক্লিনিকের মেইন গেইট বন্ধ থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, গেইট বন্ধ থাকলেও ক্লিনিকের জানালা কিন্তু খোলা ছিল। খোলা জানালা দেখে রোগীরা যাতে বুঝতে পারে ক্লিনিক খোলা আছে। অন্য স্টাফদের সম্পর্কে জানতে চাইলে শুকতারা খাতুন বলেন, ‘আমার সঙ্গে আরেকজন এখানে চাকরি করে, তবে সে আজ আসেনি।’ ডা. জুলিয়েট পারউইন স্নিগ্ধ্যা জানান, তাদেরকে শোকজ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)