চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের পিপিই দিল তারা দেবী ফাউন্ডেশন

আপলোড তারিখঃ 2020-04-29 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের পিপিই দিল তারা দেবী ফাউন্ডেশন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পিপিই সরবরাহ করলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিআইয়ের সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে পিপিইগুলো গ্রহণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার দেওয়া পিপিই গ্রহণ করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্য মফিজুর রহমান জোয়ার্দ্দার এবং প্রেসক্লাবের সদস্য রিফাত রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু ও প্রকল্প পরিচালক নূর মোহাম্মদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)