জীবননগরে ছয় হাজার মানুষকে ত্রাণসামগ্রী দিলেন নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2020-04-29 ইং
জীবননগরে ছয় হাজার মানুষকে ত্রাণসামগ্রী দিলেন নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ছয় হাজার অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করলেন আওয়ামী লীগের নেতা নজরুল মল্লিক। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগর উপজেলায় করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় ছয় হাজার দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও মাস্ক বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে নজরুল মল্লিক বলেন, ‘মহামারি করোনাভাইরাসের কারনে জীবননগর উপজেলাসহ, দামুড়হুদা ও দর্শনায় ১৮ হাজার দিনমজুর, ভ্যানচালকসহ অনেকে আজ কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন মানুষের পাশে আমি সব সময় আছি এবং থাকব। গোটা রমজান মাসেই এসব মানুষকে আমি ত্রাণসামগ্রী বিতরণ করব।’ এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জীবননগর মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আবু তালেব, যুবলীগের নেতা খাজা, ছাত্রলীগ নেতা রিয়াজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)