গাংনীতে মাদকের টাকা না পাওয়ায় ছোট ভাই ও মাকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-04-29 ইং
গাংনীতে মাদকের টাকা না পাওয়ায় ছোট ভাই ও মাকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনীতে মাদক কেনার টাকা না পেয়ে ছোট ভাই সজীব (১৭) ও তাঁর মা তানজিরা খাতুনকে (৪০) কুপিয়ে জখম করেছে সবুজ নামের এক পাষণ্ড। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের জামাত আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, সবুজ কয়েক বছর আগে গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটির অন্যত্র বিয়ে হবার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে সবুজ। মাদকের টাকা না পেয়ে প্রায়ই দ্বন্দ্ব লাগত পরিবারের সদস্যদের সঙ্গে। মঙ্গলবার মাদকাসক্ত সবুজ তার মায়ের কাছে টাকা চাইলে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সবুজ ধারালো হাসুয়া দিয়ে মা তানজিরা খাতুন ও ছোটভাই সজিবকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজকে আটক করে স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এলাঙ্গী ক্যাম্প পুলিশের ইনচার্জ টিএসআই মিজানুর রহমান জানান, সবুজকে আটক করা হয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)