ঝিনাইদহের ৬ উপজেলায় ৪ দিনে ২১ জন করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-04-29 ইং
ঝিনাইদহের ৬ উপজেলায় ৪ দিনে ২১ জন করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনাভাইরাস পরীক্ষায় ঝিনাইদহ জেলায় আরও ৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জন চিকিৎসক রয়েছেন। ২৩টি নমুনা পরীক্ষা করে এই ৮ জন শনাক্ত করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে জেলায় মোট গত চার দিনে ২১ জন করোনা রোগী শনাক্ত হলো। জেলার তিন উপজেলায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শৈলকূপায় ৪ জন, কালীগঞ্জে ৩ জন ও কোটচাঁদপুরে ১ জন রয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ‘অফিসিয়ালভাবে মঙ্গলবার সকালে আমাদের হাতে আরও ২৩ টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ৮টি পজেটিভ এবং ১৫টি নেগেটিভ ফলাফল। এরমধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় মোট প্রাপ্ত ফলাফলের সংখ্যা ১৮৬। এরমধ্যে নেগেটিভ ১৬৫ এবং পজেটিভ ২১। এ নিয়ে গত চার দিনের রিপোর্টে ঝিনাইদহ জেলায় মোট ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঝিনাইদহের ৬ উপজেলার মধ্যে ঝিনাইদহ সদরে ৪ জন, কালীগঞ্জে ৬ জন, শৈলকূপায় ৭ জন, মহেশপুরে ১, কোটচাঁদপুরে ২ ও হরিণাকুণ্ডুতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)