চুয়াডাঙ্গার সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-03-01 ইং
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ইকরামুল হক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের বার্ষিক বনভোজন অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বদরগঞ্জের পার্শবর্তী তুরুক শাহ’র বিল সংলগ্ন স্থানে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্ম্দ বেলায়েত হোসেন। এছাড়া বিশেষ  অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামান খান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের উপদেষ্টা আক্কাছ মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি হাবিব রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলম আশরাফ, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম লিন্টু, প্রচার সম্পাদক জিল্লুর রহমান রুবেল, ক্রীড়া সম্পাদক সুজন মাহমুদ, কবীর দুখু মিয়া, শামীম আহাম্মেদ, ইকরামুল হক প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)