শাহারণ বিবির ঘর তুলে দিবেন কে?

আপলোড তারিখঃ 2020-04-29 ইং
শাহারণ বিবির ঘর তুলে দিবেন কে? ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: হতদরিদ্র শাহারণ বিবি। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের এক বিধবা নারী। তিনি বংকিরা পূর্ব পাড়ার মরহুম এরশাদ আলী মণ্ডলের দ্বিতীয় স্ত্রী শাহারন বিবি (শাহারি)। স্বামীর পাওয়া জমিজাতি বন্ধক রেখে ছোট ছেলে জাহিদকে পাঠান বিদেশে। সেখান থেকে প্রতারিত হয়ে দেশে ফিরে আত্মহত্যা করেন জাহিদ। বড় ছেলে আশাদুল ইসলাম আশাও বিদেশ ফেরৎ। কিন্তু কেউ সচ্ছল নয়। সবাই এখন দিনমজুর। মহামারি করোনভাইরাসের ফলে খুব কষ্টে দিনাতিপাত করছে শাহারণ বিবি। এ পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি। টানাটানির সংসারের মধ্যে তাঁর মাথা গোজার একমাত্র টিনের ঘরটি ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন তাঁর কোনো মাথাগোজার ঠাঁই নেই। নিরুপায় হয়ে উঠেছে বড় ছেলে আশার ভাঙাচোরা ঘরে। মাথাগোজার ঠাই পেলেও এক মুঠো খাবারের জন্য নিত্যদিন শাহারণ বিবির যুদ্ধ করতে হয়। শাহারন বিবি (শাহারি) জানান, এক সময় তাঁর সংসারে সবই ছিল। এখন তিনি নিঃস্ব রিক্ত। থাকার জন্য তাঁর একটি ঘর প্রয়োজন। তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহায়তা কামনা করেনে। বিষয়টি নিয়ে সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, ‘বংকিরার শাহারন বিবির দুর্দশার খবর কেউ আমাকে বলেনি। জানালে আমি তাঁকে ১০ টাকার চালের কার্ড ও খাদ্য সহায়তা প্রদান করতাম।’ তিনি বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)