চুয়াডাঙ্গায় ২৮ জনকে করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

আপলোড তারিখঃ 2020-04-28 ইং
চুয়াডাঙ্গায় ২৮ জনকে করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মঙ্গলবার (২৮ এপ্রিল) চিকিৎসক, স্টাফ নার্স, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মীসহ মোট ২৮ জনকে করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল গবেষণাগার। করোনা শনাক্ত ব্যাক্তিরা হলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২ জন সিনিয়র স্টাফ নার্সসহ মোট ১০ জন। এ দশ জনের মধ্যে আছেন হাসপাতালের স্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মীরাও। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন চিকিৎসকসহ মোট ১৭ জন। এর মধ্যে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত হয়েছে। ২৮ তারিখ চুয়াডাঙ্গা জেলায়, চুয়াডাঙ্গা সদরের ১০ জন ও আলমডাঙ্গা উপজেলার ১৭ জনসহ মোট শনাক্তের সংখ্যা ২৮ জন। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য জানান। তনি আরোও জানান চুয়াডাঙ্গা থেকে ২৫ এপ্রিল করোনা সন্দেহে ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনা ২৬ এপ্রিল নতুন আরোও ৩২ জনের সংগৃহিত নমুনার সঙ্গে মোট ৮৩ টি নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গবেষণাগারে পাঠানো হয়। ২৮ এপ্রিল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজের গবেষণাগার থেকে আমাকে জানানো হয়, ৮৩ জনের নমুনার পরীক্ষা করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গবেষণাগার। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের বাকী ৫৬ জনের রিপোর্ট নেগেটিভ। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উক্ত ৮৩ জনের নমুনা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ঢাকা আইইডিসিআর এ পাঠিয়েছে। এদিকে, ২৭ এপ্রিল সংগৃহিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো ২২ জনের নমুনা ও ২৮ এপ্রিল সংগৃহিত ২৮ জনের নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সকল নমুনাও ঢাকা আইইডিসিআর এ পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্ব্বশেষ কত্য অনুযায়ী জেলাই মোট নমুনা সংগ্রহ ৩১১, মোট ফলাফল ২৫৭, পজেটিভ ৩৪, নেগেটিভ ২২৩, সুস্থ্য ১, মৃত্যু শূন্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)