করোনা পরীক্ষায় চীনের কিট অযোগ্য: ভারত

আপলোড তারিখঃ 2020-04-28 ইং
করোনা পরীক্ষায় চীনের কিট অযোগ্য: ভারত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাস শনাক্ত করতে চীনের কিটকে ‘কাজের অযোগ্য’ দাবি করেছেন ভারত সরকার। ফলে করোনা শনাক্তের কিটের জন্য চীনের কাছে দেওয়া অর্ডারও বাতিল করেছে দেশটি। সেই সঙ্গে চীনের ওই দুই প্রতিষ্ঠানের তৈরি কিট ব্যবহার না করার জন্য ভারতের বিভিন্ন রাজ্য ও হাসপাতালগুলিকে জানিয়েছে তারা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দাবি, করোনা ভাইরাস পরীক্ষায় চীনের গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগোনস্টিকের তৈরি কিট `কাজের অযোগ্য` বলে প্রমাণিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভারত সরকার জানিয়েছে, চীন থেকে করোনা কিট আনতে যে অর্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। অর্ডার করার পর কোনো টাকা দেওয়া হয়নি চীনকে। ফলে এক টাকাও অপচয় করতে হবে দেশটিকে। দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়, অযোগ্য ওই কিট কিনে এক টাকাও অপচয় করতে নারাজ ভারত সরকার। এর আগে ভারতে করোনা শনাক্তের জন্য ধীর গতির কিটের পরিবর্তে ফাস্ট ট্র্যাক কিট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিটগুলির নির্ভুলতার হার মাত্র ৫.৪ শতাংশ। আইসিএমআর জানায়, তারা রাপিড টেস্ট কিট ব্যবহারে রাজি হয়েছে। তবে সেগুলো আরও অবিশ্বস্ত, যদিও সস্তা, এবং দ্রুত ফলদায়ী। এনডিটিভি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)