ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুণ্ডু গ্রামের মধ্যবিত্ত কৃষক আজম আলীর তিন বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলা কৃষক লীগ। সোমবার (২৭ এপ্রিল) সকালে কামারকুণ্ডু মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ধান কাটা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোফাক্খারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জুনাইদ হাবিব ও উপসহকারী কৃষি কর্মকতা মিলন হোসেন। ধানকাটায় অংশগ্রহণ করেন ঝিনাইদহ জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক বি এম রাজীব হাসান রাজু, অর্থ সম্পাদক অ্যাড. আব্দুল খালেক সাগর, দপ্তর সম্পাদক প্রশীত মজুমদার, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফিউদ্দীন আহমেদ মিণ্টু, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ বাচ্চু প্রমুখ। জেলা কৃষক লীগের সভাপতি বলেন, ‘আজ থেকে ঝিনাইদহ অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচি শুরু হলো। এ কর্মসূচি কৃষকের চাহিদা অনুযায়ী চলমান থাকবে।
