ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দর্শনার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ও রোববার পৃথক অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে, রোববার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল করিম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. ওয়াহেদুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের কবরস্থান থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
