চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ২২ জনের নমুনা সংগ্রহ

আপলোড তারিখঃ 2020-04-28 ইং
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ২২ জনের নমুনা সংগ্রহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সোমবার (২৭ এপ্রিল) করোনা সন্দেহে আরও ২২ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তবে সোমাবার নতুন কোনো ফলাফল আসেনি। এদিকে রোববার (২৬ এপ্রিল) মোট ৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চুয়াডাঙ্গায় সর্বশেষ শনিবার রিপোর্ট এসেছে ১৬ জনের। উক্ত রিপোর্টে কারো করোনা শনাক্ত হয়নি। চুয়াডাঙ্গায় (২৭ এপ্রিল) সোমবার সদরের ৩টি নমুনা ও আলমডাঙ্গার ১৯টি নমুনাসহ মোট ২২টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে ১৬টি, জীবননগর থেকে ১টি, দামুড়হুদা থেকে ১৫টিসহ মোট ৩২টি নমুনা সংগ্রহ করে। এ ৩২টি নমুনা ও (২৫ এপ্রিল) শনিবার ৫১ জনের সংগৃহীত নমুনাসহ মোট ৮৩টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট নমুনা সংগ্রহ ২৮৩, মোট ফলাফল ১৭৪, পজেটিভ ৭, নেগেটিভ ১৬৭, সুস্থ ১ ও মৃত্যু শূন্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)