চুয়াডাঙ্গার মেয়ে জান্নাতুল ফেরদৌস তপুর অকাল মৃত্যুতে শোকের ছায়া

আপলোড তারিখঃ 2020-04-27 ইং
চুয়াডাঙ্গার মেয়ে জান্নাতুল ফেরদৌস তপুর অকাল মৃত্যুতে শোকের ছায়া ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মেয়ে জান্নাতুল ফেরদৌস (তপু) নামের গর্ভবতী এক তরুণীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আট মাসের গর্ভবতী তপুর মৃত্যু হয়। জান্নাতুল ফেরদৌস (তপু) চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল সড়ক সংলগ্ন সরকারি কলেজপাড়ার মহাসিন বিশ্বাসের মেয়ে। ৩ ভাই বোনের মধ্যে তপু ছিল মেজো। দীর্ঘদিন ধরে সে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করে। জানা গেছে, জান্নাতুল ফেরদৌস তপু আট মাসের গর্ভবতী অবস্থায় গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী। হাসপাতালে তপুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে আগে থেকেই তপুর থাইরয়েড, কিডনিজনিত সমস্যা ছিল। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ এপ্রিল) রাত ৮ টার দিকে জান্নাতুল ফেরদৌস তপু তার গর্ভের বাচ্চাসহ মৃত্যুবরণ করেন। এরিপোর্ট লেখাপর্যন্ত ঢাকা থেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে মরহুমার পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)