ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জেলা ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক আকরাম-আল-হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা মোকাবিলায় করণীয় ও ত্রাণ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন প্রমুখ।
