ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির:
কৃষকদের বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ‘বজ্রসেল্টার’ তৈরি করলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নতিপোতা ইউনিয়নের ছুটিপুর মাঠে এই ‘বজ্রসেল্টার’ তৈরি করেন। বৈশাখ ও জৈষ্ঠ মাসে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। সেই লক্ষে কৃষকদের কথা চিন্তা করে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর মাঠে আনোয়ার সিমেন্ট শীড দিয়ে বজ্রসেল্টার তৈরি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত বিশ্বাস। এছাড়া এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘আপনারা শুনেছেন হয়ত রোববার চাকুলিয়া গ্রামের একজন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এই সময় মাঠে কৃষকেরা বেশি সময় পার করেন। তাই তাঁদের নিরাপত্তার জন্য একটা স্থান দরকার। তার জন্য আনোয়ার সিমেন্ট শীড দিয়ে ঘর বানালে সেই ঘরে বজ্রপাত হবে না। তাই আমি চেষ্টা করব প্রতি মাঠে এমন ঘর তৈরি করার জন্য। তবে কৃষক ভাইদের আমি অনুরোধ করব, আপনারা মাঠে এমন ঘর করবেন। আর যখন বৃষ্টি হবে, তখন এই ঘরে সেল্টার নিবেন। তাহলে আপনারা বজ্রপাত থেকে নিরাপত্তায় থাকবেন।’
