দেশে এক দিনে মৃত্যু ৯, আক্রান্ত বেড়ে প্রায় ৫০০০

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
দেশে এক দিনে মৃত্যু ৯, আক্রান্ত বেড়ে প্রায় ৫০০০ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মহামারি আকারে ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরও ৩০৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারা দেশে মোট ৪৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩১৮ জনের। এ ছাড়া এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৮ লাখ ৩১ হাজার ৮৬০ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ২৭ হাজার ৫৩২ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৫২৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)