করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি পান্টি ইউনিয়নের খোর্দ্দ ভালুকা গ্রামে নিজ বাড়িতে মারা যান। সেখানে তাকে দাফন করা হলেও নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য। সূত্র জানায়, দুইদিন আগে ঢাকা থেকে নিজ বাড়ি খোর্দ্দ ভালুকায় পৌঁছেন আবুল হোসেন। তার শ্বাসকষ্ট, গলাব্যাথা ও শরীরে জ্বর ছিল। চিকিৎসার উদ্যোগ নেয়ার আগেই শনিবার তিনি মারা যান। পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জানাযা শেষে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়েছে। স্থানীয় গোরস্থান কমিটি লাশ দাফনে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে আবুল হোসেন করোনা আক্রান্ত ছিলেন বলে সন্দেহে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা নমুনা সংগ্রহ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)