মেহেরপুরে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন মেয়র রিটন

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
মেহেরপুরে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন মেয়র রিটন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন মেহেরপুর পৌরসভার মেয়র রিটন। সেই সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানিয়েছেন পৌর মেয়র। শনিবার (২৫ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাহের ক্লিনিক পাড়া ও মাঠপাড়ার কর্মহীন হয়ে পড়া ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)