করোনা সংকটে চুয়াডাঙ্গায় ইফতারসামগ্রী বিক্রি বন্ধ, ভোগান্তি

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
করোনা সংকটে চুয়াডাঙ্গায় ইফতারসামগ্রী বিক্রি বন্ধ, ভোগান্তি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সিয়াম সাধনার মাস পবিত্র রমজানে চুয়াডাঙ্গা শহর থেকে শুরু করে পাড়া-মহল্লা সব জায়গায় বসত ইফতারসামগ্রী বিক্রির ছোট-বড় দোকান। কিন্তু এবার চিত্র ভিন্ন। করোনাভাইরাসের বিস্তাররোধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সব প্রকার ইফতারসামগ্রী বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ঘোষণায় বলা হয়েছে, করোনাভাইসারাসের বিস্তার রোধে ও জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে পবিত্র মাহে রমজানে ইফতারসামগ্রী তৈরি ও বিক্রয় সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইফতারসামগ্রী বন্ধ থাকার নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন সচেতন সমাজ। তবে ভোগান্তিতেও পড়েছেন অনেকে। আবার রমজানে ইফতারসামগ্রী বিক্রি করে অনেকেই সংসার চালাতেন। তাঁরা এবার তাঁদের ব্যবসাটি করতে পারলেন না। সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে মানুষ কেনাকাটা করে দুপুরের পর। সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন ইফতার নিয়ে। কারণ, রোজাদার মানুষের বড় একটি অংশ বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট থেকে ইফতার কিনে খান। চুয়াডাঙ্গা শহরের কোর্ট পাড়ার বাসিন্দা আবুল হোসেন। তিনি বলেন, ‘প্রতিবছরই রোজায় দোকানের ইফতারি আনি। কিন্তু এবার কেনারও সুযোগ নেই। এখন বাসায় যা আছে, তা দিয়েই কোনো মতে ইফতার করেছি।’ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আলিফ। একটি বাসায় একা ব্যাসেলর ভাড়া থাকেন। তিনি জানান, করোনার কারণে এক মাস ধরে বাসায় বুয়া নেই। নিজেই কোনো মতো রান্না করে খাই। আজকে রোজা রেখেছিলাম। ইফতারি বানানোর মতো তেমন সুযোগ নেই। তাই সাধারণ খাবার দিয়েই ইফতার করতে হয়েছে। অপর এক ব্যাসেলর স্বাধীন জানান, দোকান খোলা থাকলে কিছু কিনে এনে ইফতার করতাম। এখন কিছু করার নেই। আব্দুল হামিদ পুরাতন হাসপাতাল পাড়ার বাসিন্দা। তিনি বলেন, গত বছর কত বাহারি ইফতারের দোকান বসেছিল চুয়াডাঙ্গা। এবার পুরো ফাঁকা। সবকিছু বন্ধ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)