হরিণাকুণ্ডুর মথুরাপুর থেকে পেশাদার চোর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
হরিণাকুণ্ডুর মথুরাপুর থেকে পেশাদার চোর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পর মথুরাপুর গ্রাম থেকে এমদাদুল হক গাজী নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঝিনাইদহ র‌্যাব থেকে পাঠানো শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এমদাদুল হক গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পড়শিমারী গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পারমথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১টি বাইসাইকেল, ১টি রড কাটার, ১টি রড তালা, ১টি মোবাইল সেট, ২টি সিমকার্ড এবং নগদ ২ হাজার ৫ শ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় শনিবার একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)