মেহেরপুরে করোনা আক্রান্ত ব্যক্তির স্ত্রী-কন্যার রিপোর্ট নেগেটিভ

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
মেহেরপুরে করোনা আক্রান্ত ব্যক্তির স্ত্রী-কন্যার রিপোর্ট নেগেটিভ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এনজিও-কর্মীর স্ত্রী ও শিশু কন্যার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার (২২ এপ্রিল) সকালে ওই ব্যক্তি জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। রিপোর্ট পেয়ে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের তাঁর ভাড়া বাসাসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করা হয়। তাঁকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর শারীরিক কোনো সমস্যা নেই। ওই দিনই তাঁর স্ত্রী ও পাঁচ বছর বয়সী শিশু কন্যার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে তাঁদের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)