গাংনীতে কর্মহীন ব্যক্তিদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
গাংনীতে কর্মহীন ব্যক্তিদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: করোনাভাইরাসের কারণে কর্মহীন হওয়া অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। গতকাল শুক্রবার সকালে গাংনীর ষোলটাকা ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের অসহায় মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, করোনাভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছে। এদের এলাকার জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী প্রতি ওয়ার্ডে গিয়ে এ ত্রাণ প্রদান করা হয়। আগামীতে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানসহ এলাকার রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)