ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য পিপিই ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি হাসপাতাল ইম্প্যাক্টের উদ্যোগে গতকাল শুক্রবার প্রেসক্লাবের অর্ধশত সাংবাদিককে এ সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা ডা. শফিউল কবির জিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ অনেকেই।
