কালীগঞ্জে টিসিবির ডিলারসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-25 ইং
কালীগঞ্জে টিসিবির ডিলারসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবির অনুমোদিত দ্রব্য তেল, চিনি, সোলা ও ডাল বিক্রিতে অনিয়মের অভিযোগে আজাদ ইকবাল ওরফে শিপন মৃধা নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় অনিয়মের অভিযোগে শহরের আরও দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে। গতকাল শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার আদালত এসব জরিমানা করেন। আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের মৃধা ট্রেডার্স নামে টিসিবির অনুমোদিত প্রতিষ্ঠানটি রাতে অন্ধকারে টিসিবির মাল বিক্রি করছিল। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে পৌরসভাধীন আড়পাড়া থেকে ২০ কেজি তেল, ১৭ কেজি সোলা ও ৩০ কেজি চিনি উদ্ধার করে। পরে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই দিন দুপুরে শহরের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)