লকডাউনে হিজলগাড়ী বাজারের মুক্তিযোদ্ধা মাকের্টের ভাড়া মওকুফ

আপলোড তারিখঃ 2020-04-24 ইং
লকডাউনে হিজলগাড়ী বাজারের মুক্তিযোদ্ধা মাকের্টের ভাড়া মওকুফ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: মহামারি করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলছে দেশের সর্বত্র। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। লকডাউনের আওতায় বন্ধ আছে জরুরি খাদ্য, ওষুধের দোকান ব্যতীত সব ব্যবসাপ্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারেও চলছে লকডাউন। লকডাউনে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান পরিস্থিতিতে লকডাউন বিদ্যমান থাকাকালীন হিজলগাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা সুপার মাকের্টের সব ব্যবসায়ীদের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধা মার্কেট পরিচালনা কমিটি। হিজলগাড়ী বাজারের মুক্তিযোদ্ধা সুপারে মার্কেট পরিচালনা কমিটির কমান্ডার ৮ নম্বর সেক্টরের যুদ্ধকালীন সাব উইং কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, মার্কেট পরিচালনা কমিটির সাব কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী ও মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জানান, দেশে যতদিন লকডাউন বিদ্যমান থাকবে, ততদিন হিজলগাড়ী বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ীদের দোকানঘর ভাড়া মওকুফ করা হয়েছে। দেশের চলমান সংকটকালীন সময়ে হিজলগাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ীদের ভাড়া মওকুফ করায় মার্কেট পরিচালনা কমিটিকে সাধুবাদ জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)