চুয়াডাঙ্গায় সিনিয়র স্টাফ নার্সসহ ছয়জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
চুয়াডাঙ্গায় সিনিয়র স্টাফ নার্সসহ ছয়জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সসহ নতুন করে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। করোনা শনাক্ত হওয়া নতুন ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া হুচুকপাড়ার একজন ও আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের চারজন রয়েছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, প্রতিদিনই চুয়াডাঙ্গা জেলায় করোনা জীবাণুবহনকারী সন্দেহে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম গবেষণাগারে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার যে রিপোর্ট এসেছে, তাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, সদর উপজেলার আলুকদিয়ার আলমডাঙ্গার একজন, আলমডাঙ্গা উপজেলার চারজনসহ মোট ছয়জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। তবে করোনা শনাক্ত হওয়া ছয়জনের কারো শরীরেই করোনার উপসর্গ পরিলক্ষিত হয়নি। এ জন্য তাঁদেরকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে হাসপাতালের একজন নার্স করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীকে সার্বক্ষণিক পিপিই পরিধান করে আরও সতর্কতার সঙ্গে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় এক দিনে ছয়জন করোনা শনাক্ত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা লকডাউন করা হয়েছে। এদিকে, ঢাকা থেকে সংগৃহীত নমুনায় ২০ এপ্রিল চুয়াডাঙ্গার বেগমপুরের এক বৃদ্ধের করোনা শনাক্ত হয় বলে জানা যায়। এ ঘটনায় ২১ এপ্রিল করোনা শনাক্ত বৃদ্ধসহ ওই পরিবারের তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। ওই দিনই করোনা শনাক্ত বৃদ্ধ ও তাঁর ছেলেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রাপ্ত ফলাফলে করোনা শনাক্ত বৃদ্ধসহ ওই পরিবারের তিনজনের রিপোর্টই নেগেটিভ বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)