চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা সংগ্রহ, ৭ জনের করোনা পজেটিভ

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা সংগ্রহ, ৭ জনের করোনা পজেটিভ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এদের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া বৃহস্পতিবার ৩৯ জনের নমুনার ফলাফল এসে পৌঁছেছে। এদের মধ্যে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ১৬ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৩৯ দিনে চুয়াডাঙ্গা থেকে মোট ১৭৮ জনের নমুনা সংগ্রহ করেছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মোট ফলাফল এসেছে ১২৯ জনের। প্রাপ্ত মোট ফলাফলে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। চুয়াডাঙ্গায় ১৯ মার্চ আলমডাঙ্গা উপজেলার এক ইতালী প্রবাসী যুবকের প্রথম করোনা শনাক্ত হয় হয়। ১৫ দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর ৩১ মার্চ সুস্থ হয়ে নিজ বাড়ি ফিরে গেছেন তিনি। এদিকে, গত ২০ এপ্রিল ঢাকা থেকে সংগৃহীত নমুনায় চুয়াডাঙ্গার বেগমপুরের এক বৃদ্ধর করোনা শনাক্ত বলে জানা যায়। এ ঘটনায় ২১ এপ্রিল করোনা শনাক্ত বৃদ্ধসহ ওই পরিবারের তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। ওই দিনই তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফলে করোনা শনাক্ত বৃদ্ধসহ ওই পরিবারের তিনজনের রিপোর্টই নেগেটিভ বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সিভিল সার্জন। চুয়াডাঙ্গা সিভল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৮ জনের। ফলাফল এসেছে ১২৯ জনের। করোনা পজেটিভ ৭ জন ও নেগেটিভ ১২২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)