জীবননগর উথলীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
জীবননগর উথলীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক :জীবননগর উপজেলার উথলীতে জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাস উপসর্গ নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে উথলী বাজার ফুটবল মাঠের পাশ্ববর্তী নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি স্থানীয় রফিকুল ইসলামের স্ত্রী। এরআগে মঙ্গলবার বিকেলে ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে জীবননগর থানা পুলিশ। খবর পেয়ে, রাত সাড়ে ১১টা নাগাদ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডা. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম ওই বাড়িতে এসে মৃত নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে। এদিকে, জীবননগর উপজেলা প্রশাসনের নির্দেশনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাতেই তার দাফনকার্য সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে। বাড়তি সতর্কতার স্বার্থে মৃত নারীর পরিবারের সবার ও প্রতিবেশিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাড়িসহ আশপাশের সবকয়টি বাড়ি লকডাউন করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)