ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ৫ বোতল ফেনসিডিলসহ রিপন খান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়৷ আটক রিপন খান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার চাঁড়ুলিয়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে। তিনি মেহেরপুর শহরের জামে মসজিদ পাড়ায় ভাড়া বাসায় স্ত্রীসহ থাকেন। এর আগেও নতুন পাড়ায় হায়দার আলীর বাড়ির তিনতলা ভাড়া নিয়ে বিভিন্ন অপকর্ম করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে রিপন খান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়৷ মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
