গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারি আইন না মানায় ব্যবসায়ীদেরকে এ জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন হাড়াভাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ২ শ টাকা, একই গ্রামের আব্দুস সামাদের ছেলে জমশেদ আলী ২ শ টাকা, হিজলবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জেসমিন খাতুন ১ শ টাকা এবং একই গ্রামের জাফর আলীর ছেলে নাহারুল ইসলাম ৫ শ টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এ সময় গাংনী থানা পুলিশের এসআই এখলাছুর রহমানসহ ফোর্স এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)