কার্পাসডাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
কার্পাসডাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, জেলা কৃষক লীগের নেতা সাইফুল ইসলাম, আওয়ামী লীগের নেতা লুৎফর রহমান, শওকত আলী, ইলিয়াস মালিতা, রেজাউল করিম মিণ্টু, ডা. রবিউল শেখ, রবিউল ইসলাম, আমিনুল ফুরুই, সিরাজুল ইসলাম, শিক্ষক নাসির উদ্দিন, শওকত আলী, ফকির শেখ, লিয়াকত আলী, আব্দুস সালাম, শহিদুল সর্দ্দার, আমিনুল ইসলাম ফুরুই, সিরাজুল ইসলাম, আশরাফ আলী, আব্দুস সালাম, সাইদুর রহমান সাইদ, আব্দুস সবুর, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন প্রমুখ। আলোচনা সভা শেষে ত্রাণ বিতরণের লক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)