চুয়াডাঙ্গায় ১০ টাকায় দুই দিনের খাবার পেল শতাধিক পরিবার

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
চুয়াডাঙ্গায় ১০ টাকায় দুই দিনের খাবার পেল শতাধিক পরিবার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা মানব সেবা সংস্থার উদ্যোগে ১০ টাকায় একটি পরিবারের দুই দিনের সদাই প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া কাঁচামালের হাট প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক মাহমুদ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। সেখানে শতাধিক পরিবারের মধ্যে ১০ টাকার বিনিময়ে দুই দিনের সদাইয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, লবন, ডেটল সাবান, মিষ্টি কুমড়া ও লালশাক প্রদান করা হয়। এ সময় চুয়াডাঙ্গা মানব সেবা সংস্থার উপদেষ্টা মো. লিটন হোসেন, প্রধান সমন্বয়কারী মনিরুল হক বিশ্বাস, তরিকুল ইসলাম সুমন, সহকারী সমন্বয়কারী সহিদুর রহমান জনি, আসলাম হোসেন সোহাগ, তারিকুল ইসলাম, সোহেল রানা, জুয়েল, আকরাম, ফরহাদ ও বাধন সেখানে উপস্থিত থেকে এগুলো নিম্ন মধ্যবিত্তদের মধ্যে বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)