চুয়াডাঙ্গায় ছাত্রদলের ৫ তরুণ ছাত্রনেতা বিতরণ করলো ৭শ কেজি সবজি

আপলোড তারিখঃ 2020-04-22 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রদলের ৫ তরুণ ছাত্রনেতা বিতরণ করলো ৭শ কেজি সবজি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনে চুয়াডাঙ্গা শহরের দুস্থ, অসহায় ও খেটে খাওয়া কাজহীন মানুষের মাঝে ৭শ কেজি কাঁচা বাজার বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ৫ জন তরুন। লকডাউনের কারণে বাড়ীর বাইরে বের হতে পরছেন না অনেকে। এমতাবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারন মানুষের পাশে দাড়াঁনোর নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ৫ জন তরুন ৭শ কেজি সবজি তথা আলু, কাঁচা ঝাল, মিষ্টি কুমড়া, পেঁপে, ঢেরস, লাউ, পুঁই শাক নিন্ম মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে। দামুরহুদা উজিরপুর, চুয়াডাঙ্গা কোর্টমোড়, চাঁদমারি মাঠ, গুলশান পাড়া এবং সর্বশেষ কলোনী পাড়ায় গিয়ে বিনামূল্যে এ সবজি বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা এম এইচ মোস্তফা, মেহেদী হাসান সোহাগ, বনি আমিন সুমন, রিজন এবং মেহেদী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)