গাংনীতে মাটিভর্তি ট্রলি চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2020-04-22 ইং
গাংনীতে মাটিভর্তি ট্রলি চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামে মাটিভর্তি ট্রলির চাপায় নীলা খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক হয়েছে। এ ঘটনায় ট্রলিসহ চালককে আরশেদ আলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নীলা খাতুন রংমহল গ্রামের কৃষক লাল মহাম্মদের কন্যা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ট্রলিচালক আরশেদ আলী রংমহল গ্রামের আকবর আলীর পুকুরের মাটি নিয়ে অন্যত্র যাচ্ছিলেন। রংমহল মোড়ে ট্রলিটি পেছন দিকে নেওয়ার সময়ে শিশু নীলাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় নীলার। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় চালক আরশেদকে আটক ও ট্রলিটি জব্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)