ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্পাসডাঙ্গা গ্রামের পূূর্বপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে গোলাম রসুল ও তাঁর ছেলে বগা নিজ জমিতে বেড়া দিতে গেলে পাশের বাড়ির ছলে ও তাঁর ছেলে হাসান এবং ইব্রা বেড়া দিতে বাধা দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ছলে ও বগা আহত হন। পরিবারের লোকজন ছলেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই মেসবাহুর রহমান গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
