উথলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেগমপুর সড়কে চেকপোস্ট স্থাপন

আপলোড তারিখঃ 2020-04-22 ইং
উথলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেগমপুর সড়কে চেকপোস্ট স্থাপন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: করোনাভাইরাস প্রতিরোধে উথলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেগমপুর সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গ্রাম পুলিশ ও স্থানীয়রা যুবকেরা মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর ছয়টায় এ চেক পোস্ট স্থাপন করেন। শুধুমাত্র জরুরি সেবাই নিয়োজিত যানবাহন, দ্রুত পচনশীল দ্রব্য, কৃষি পণ্য ও অতিপ্রয়োজনীয় কাজ ছাড়া বেগমপুর গ্রামের কাউকে উথলী ইউনিয়নে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ‘জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে চেকপোস্ট স্থাপন করেছিলাম। চেকপোস্ট টানা ৫ ঘণ্টা চলমান থাকার পরে আবার আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জীবননগর থানার ওসি জানান, প্রধান সড়কে চেকপোস্ট স্থাপনের দরকার নেই। কারণ বেগমপুর গ্রামবাসী তাদের নিজ উদ্যোগে চেকপোস্ট স্থাপন করছে এবং শনাক্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০০ বাড়িতে লকডাউন করেছে দর্শনা থানার পুলিশ। যার কারণে আমরা চেকপোস্টটি উঠিয়ে নিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)