আমরা মহাসংকটে আছি’

আপলোড তারিখঃ 2020-04-21 ইং
আমরা মহাসংকটে আছি’ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দেশে করোনভাইরাস প্রাদুর্ভাব হ্রাসের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এবং মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে উন্নীত হয়েছে জানিয়ে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা মহা সংকটের মধ্যে আছি।’ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন এবং এখন মোট মৃত্যু ১০১ হয়েছে। সেই সাথে, এক দিনের ব্যবধানে এখন পর্যন্ত রেকর্ড ৪৯২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯৮৪ জনে। অধ্যাপক নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে বলেন, ‘আমরা মহা সংকটের মধ্যে আছি। স্বাভাবিকের তুলনায় আজ করোনায় শনাক্তের সংখ্যা অনেক বেশি। আমরা গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করেছি। যার মধ্যে ৪৯২ জনের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৯৪৮ জনের মধ্যে করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।’ তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে আটজন পুরুষ এবং দুজন নারী। মৃত ১০ জনের মধ্যে দুজন ঢাকার এবং তিনজনের বয়স ৬০ এর ওপরে। ‘গাজীপুর ও কিশোরগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ হলো গাজীপুরের, কিশোরগঞ্জে ১৩ শতাংশ’।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)