জাভেদ ওমরকে আর কোনো দায়িত্ব দেবে না বিসিবি!

আপলোড তারিখঃ 2020-04-21 ইং
জাভেদ ওমরকে আর কোনো দায়িত্ব দেবে না বিসিবি! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আইসিসির নির্দেশনা মেলে সাবেক ওপেনার জাভেদ ওমরের ভবিষ্যতে আর কোনো দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক নীতি নির্ধারক। উইমেন্স ওয়ার্ল্ড টি-টোয়েন্টি চলাকালে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা জাভেদ ওমরের ওপর আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) নজরদারির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিতে হয়ে বলে জানান বিসিবির ওই উর্ধতন, 'খুবই হতাশ! কাদের নিয়ে কাজ করব?' জানা গেছে, জাভেদ ওমর সাবেক ক্রিকেটার হওয়ায় সরাসরি অভিযোগ দায়েরের ঝামেলায় যেতে চায়নি আইসিসি। সংশ্লিষ্ট বোর্ড যদি কোন দায়িত্ব না দেয়, তাহলেই ক্রিকেটারদের থেকে দূরে রাখা যাবে জাভেদকে- এমনটা জানিয়েছেন বিসিবির আরেক পরিচালক। উল্লেখ্য, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সংগে শেষ হয়েছিল জাভেদ ওমরের চুক্তি। বর্তমান প্রেক্ষাপটে সেটি আর নবায়নের কোন সুযোগ নেই, বরাবরের মতো সাবেক ওপেনারের জন্য বন্ধ হয়ে গেল বিসিবির দরজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)