মেহেরপুরে ৬ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-04-20 ইং
মেহেরপুরে ৬ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে ৬ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এদিন মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার রড সিমেন্টের দোকান, কসমেটিক ও অন্যান্য দোকানে এ আদালত বসানো হয়। এ সময় সরকারি আইন অমান্য করে দোকান খোলার দায়ে ৬ ব্যক্তির নিকট থেকে ৫ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)