কালীগঞ্জে পুলিশ মারধরের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-04-20 ইং
কালীগঞ্জে পুলিশ মারধরের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: অবশেষে কালীগঞ্জে পুলিশ সদস্যকে মারধরের ঘটনা মামলায় তিন আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত শাহনেওয়াজ কাক্কুর দুই ছেলে শাওন (২৩) ও নয়ন (২৬) এবং একই গ্রামের মৃত ভিকুর ছেলে মুন্না (২৮)। রোববার (১৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় যুবকের হাতে নলডাঙ্গা ক্যাম্পের কর্মরত পুলিশ সদস্য শরিফুল ইসলাম আহতের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলার বাকি দুজন এখনো পলাতক রয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গত বুধবার নলডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলিম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। এরপর থেকেই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে আসছিলেন। রোববার দুপুরে ওই মামলার তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। বাকী দুজনকেও গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজাত আলী জানান, আটককৃত তিনজনই ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ক্যাম্পের কর্মরত পুলিশ সদস্য শরিফুল ইসলামের ওপর হামলাকারী। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)