দামুড়হুদায় করোনা আক্রান্ত সন্দেহে নারীর নমুনা সংগ্রহ

আপলোড তারিখঃ 2020-04-20 ইং
দামুড়হুদায় করোনা আক্রান্ত সন্দেহে নারীর নমুনা সংগ্রহ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদাঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনা আক্রান্ত সন্দেহে মরছেনা খাতুন (৩৫) নামের এক নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। মরছেনা খাতুন উপজেলার জগন্নাথপুর গ্রামের আহসানের স্ত্রী। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তার নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) নমুনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিঅার-এ পাঠানো হবে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। জানা যায়, জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন জগন্নাথপুরের মরছেনা বেগম। ওই নারী করোনা আক্রান্ত হয়েছে সন্দেহ করে দামুড়হুদা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সংবাদ প্রদান করেন গ্রামের লোকজন। পরে রোববার বেলা ১১টার দিকে ওই নারীর বাড়ি উপস্থিত হয়ে তার নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের নিকট পাঠান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন,করোনা আক্রান্ত সন্দেহে উপজেলার জগন্নাথপুর থেকে এক নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিঅার- পাঠাতে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে আইইডিসিঅারের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ওই নারী করোনা আক্রান্ত কি না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)