সবাইকে ঘরে থাকারও আহ্বান জেলা প্রশাসকের

আপলোড তারিখঃ 2020-04-19 ইং
সবাইকে ঘরে থাকারও আহ্বান জেলা প্রশাসকের ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজস্ব প্রতিবেদক: করোনা সর্তকতায় সাধারণ মানুষকে ঘরে রাখতে চুয়াডাঙ্গায় এবার শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে অনেকটা মারমুখী আচারণে দেখা গেছে তাদের। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করেন পুলিশের সদস্যরা। এ সময় অহেতুক রাস্তায় বের হওয়ার কারণে পিটুনীও দেওয়া হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকেও শক্ত অবস্থান নিতে দেখা যায়। জেলা শহরের চারটি উপজেলাতে নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন হাট-বাজারগুলোতেও শক্ত অবস্থান নিয়ে মাইকিং করে সাধারণ মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যানবাহনে মামলার পাশাপাশি করোনা সর্তকতায় সরকারি নিদেশনা না মানায় প্রায় ৭১ জনকে জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ‘কোনো অবস্থাতেই এখন আর শিথিলতার সুযোগ নেই। করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে এবার আমরা শক্ত অবস্থান নিয়ে মাঠে আছি। এজন্য প্রয়োজনে যা যা করার দরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই করবে। তিনি সবাইকে ঘরে থাকারও আহ্বান জানান।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)