চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-19 ইং
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: করোনাভাইরাসের প্রার্দুভাবে চুয়াডাঙ্গায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া অসহায় ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবন, হলুদসহ শুকনা খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। তারা দেবী ফাউন্ডেশনের নিজস্ব দুটি গাড়িতে করে রাতের অন্ধকারে করোনাভাইরাসের প্রার্দুভাবে লকডাউনে থাকা মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। জনগনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক সগযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, প্রকল্প পরিচালক নুর মোহাম্মদসহ তারা দেবী ফাউন্ডেশনের দুটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)