ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেরার জয়রামপুর, জুড়ানপুর ও রামনগর বাজারে সরকারি আইন না মেনে অবাধে চলাফেরা করার অপরাধে ৫ জনকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
