আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ে ঘোরার অপরাধে ১০ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-19 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ে ঘোরার অপরাধে ১০ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় লকডাউন উপেক্ষা করে গোপনে বেচাবিক্রি ও মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে অহিদুল হার্ডওয়ারের মালিক অহিদুল ইসলামকে ১ হাজার, ব্যবসায়ী শিলনকে ১ হাজার, আশাবুল হককে ২ শ, ফিরোজ ইসলামকে ১ শ, জনি মিয়াকে ১ হাজার, হাসানকে ২ শ, ইমরান হোসেনকে ১ হাজার, মনি আলীকে ১ হাজার, আতিকুর রহমানকে ১ শ ও আরিফুল ইসলামকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জুয়েল ও পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)