গাংনীতে বিনা পঁয়সায় সবজি পেল নিম্নবিত্ত মানুষ

আপলোড তারিখঃ 2020-04-19 ইং
গাংনীতে বিনা পঁয়সায় সবজি পেল নিম্নবিত্ত মানুষ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: নভেল করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষেরা বাজারে গিয়ে পুঁইশাক, মিষ্টি কুমড়া, লাউ, বাঁধাকপি, ঝাল-লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেল বিনা পঁয়সায়। সড়কের পাশে রাখা এসব সবজি ব্যাগে ভরে নিয়ে গেলেন নিম্নবিত্ত পরিবারগুলো। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মেহেরপুরের গাংনী শহরের তহবাজারের অদূরবর্তী কাথুলী মোড়ে সড়কের সঙ্গেই এ বিনা পঁয়সার সবজির বাজার বসান গাংনী পৌর ছাত্রলীগ। পৌর ছাত্রলীগের এ ব্যতিক্রমী আয়োজনে অনেকটাই খুশি নিম্নআয়ের মানুষেরা। এ সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)