ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুর জেলা ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ

আপলোড তারিখঃ 2020-04-18 ইং
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুর জেলা ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর আহমেদ, দুলাল মাহমুদ, সদর থানা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকারনাইন বাইজিদ, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন আহমেদ, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন, বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ অলিউল্লাহ সোহাগসহ স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)