মেহেরপুরে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-18 ইং
মেহেরপুরে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার তিনটি উপজেলায় করোনাভাইরাসে কর্মহীন ও অসহায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনী খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল মো. ইমাম ফকরুদ্দিন মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে মেহেরপুর জেলায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. উসমান গনি সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এর আগে ক্যাপ্টেন নাসির উদ্দিন উপস্থিত থেকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেন। অপর দিকে, ক্যাপ্টেন আরমানের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া ও মেহেরপুর পৌর এলাকার অসহায় ও দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। সেনাবাহিনীর অন্য সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)