স্বল্প পরিসরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

আপলোড তারিখঃ 2020-04-18 ইং
স্বল্প পরিসরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন ছবির ক্যাপশন:
মেহেরপুর/মুজিবনগর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনসমাগম না করে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বল্প পরিসরে পালিত হয়েছে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। গতকাল শুক্রবার প্রথম প্রহরে ৫টা ৪০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের স‚চনা করা হয়। এরপরে মুজিবনগরের শেখ হাসিনা মঞ্চের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। স‚র্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আতাউল গনি ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেনের পক্ষে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এ ছাড়াও পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড, মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর ও মুজিবনগরের আওয়ামী লীগ, যুবলীগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)